সহধর্মিণীকে নিয়ে ডুলাহাজারা সাফারি পার্কে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন। তিনি শনিবার (১৩ জুন) দুপুর ২টায় পিএমখালি ইউনিয়নের পাতলী খাল পুনঃখননের কার্যক্রম শেষ করে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে যান। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সঙ্গে ছিলেন। তারা পার্কের ভেতরের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখেন। এ সময় প্রধানমন্ত্রী খুবই উচ্ছ্বাসিত ছিলেন।