দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র ডুয়েট
গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নবনিযুক্ত উপাচার্যের যোগদানকে কেন্দ্র করে ছাত্রদল, বহিরাগত ও সাধারণ শিকক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (১৭ মে) বেলা ১১টার দিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।