সরকারি হাসপাতালে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু নির্ণয়ে এনএস-১ পরীক্ষা সরকারি হাসপাতালে বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রোববার (৫ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।