আধুনিকায়নের পথে বিমান, বোয়িংয়ের সঙ্গে সন্ধ্যায় ঐতিহাসিক চুক্তি
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হচ্ছে আরও ১৪টি নতুন উড়োজাহাজ। আধুনিককালে বিমানের ইতিহাসে সবচেয়ে বড় বহর সম্প্রসারণের লক্ষ্যে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এক ঐতিহাসিক চুক্তি সই করতে যাচ্ছে জাতীয় পতাকাবাহী সংস্থাটি।