‘ড্রিমস ফর ইয়ুথ’র সভাপতি নুরউদ্দিন ও সম্পাদক জিহাদ
লক্ষ্মীপুর জেলার অলাভজনক স্বেচ্ছাসেবী ও সমাজসেবামূলক যুব সংগঠন ড্রিমস ফর ইয়ুথ’র ২০২৬–২০২৮ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।