নির্বাচন বাধাগ্রস্ত হয়—এমন উত্তেজনা তৈরি না করার অনুরোধ ধর্ম উপদেষ্টার
নির্বাচন বাধাগ্রস্ত হয়—এমন উত্তেজনা তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শুক্রবার (২৮ নভেম্বর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ‘ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন কনফারেন্স-২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন অ্যাসোসিয়েশন (ইকরা) এই অনুষ্ঠানের আয়োজন করে।