জ্বালানি তেলের দাম বাড়ানো হতে পারে: তথ্য উপদেষ্টা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের দাম সমন্বয়ের বিষয়টিও সামনে আসতে পারে। বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।