বিএনপিতে যোগ দিলেন এলডিপি মহাসচিব ড. রেদোয়ান
কর্নেল (অব.) অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমেদ বিএনপিতে যোগ দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (সদর–চৌদ্দগ্রাম) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন তিনি।