আমার এক্স অ্যাকাউন্ট কারা হ্যাক করেছে চিহ্নিত করেছি: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, তার টুইটার (এক্স) অ্যাকাউন্ট হ্যাককারী ব্যক্তিদের পরিচয় চিহ্নিত করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৫ আসনে গণসংযোগ শেষে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।