বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
| ২১ মাঘ ১৪৩২
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ অনুমোদিত হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। অর্ন্তবর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীতে ৭টি সরকারি কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) অধ্যাদেশ অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (৭ কলেজের সমন্বয়ে) বাস্তবায়নের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে আগামী সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীতে গণজমায়েতের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সকাল ১১টায় রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে এই কর্মসূচি পালন করা হবে। একইসঙ্গে সেখানে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করা হবে, যেখান থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।