আজ বিশ্বে বায়ুদূষণে শীর্ষে ঢাকা
জলবায়ু পরিবর্তন ছাড়াও নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বেড়েই চলেছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। সোমবার (১১ মে) সাতসকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২১৬ স্কোর নিয়ে বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা। শহরটির বায়ুমানের স্কোর খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।