ঢাকায় পৌঁছেছেন জোবাইদা রহমান
লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার কিছুক্ষণ আগে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি-৩০২ বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।