ঢাকা-১০ আসনের মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় ধানমন্ডি থানা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসন্ন নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।