ঢাকা-১৭ আসনে জনসভার সময়সূচিতে পরিবর্তন
আসন্ন নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী জনসভার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বনির্ধারিত দুপুরের পরিবর্তে আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় শুরু হবে এই জনসভা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমর্থনে আয়োজিত এ জনসভা ভাষানটেকের বিআরবি মাঠে অনুষ্ঠিত হবে।