শুক্রবার, ২৯ মে ২০২৬
| ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিশু রামিসা হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, এই নৃশংস ঘটনায় গোটা জাতি অত্যন্ত বেদনাবিধুর ও স্তম্ভিত। দেশের প্রচলিত আইনের মধ্যে সবচাইতে দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীকে সাজার আওতায় আনার জন্য সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
দেশের সম্প্রচার খাতে নিয়ন্ত্রণ ও মানদণ্ড নির্ধারণের জন্য নতুন একটি সম্প্রচার কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘সম্প্রচার কমিশন অধ্যাদেশ-২০২৬’-এর খসড়া প্রস্তুত করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। খসড়া অনুযায়ী, সম্প্রচার সংশ্লিষ্ট অনিয়মের জন্য সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানা করার বিধান রাখা হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত গ্রহণ চলছে।
বিভিন্ন দেশে প্রেস উইংয়ের দায়িত্বে থাকা বাংলাদেশ মিশনের ৪ কর্মকর্তাকে ১৫ কার্যদিবসের মধ্যে নিজ নিজ কর্মস্থল থেকে অব্যাহতি নিয়ে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে সরকার।