তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু, বেরিয়ে এলো রহস্য
ভারতের মুম্বাইয়ের একই পরিবারের চার সদস্যের রহস্যজনক মৃত্যুর জট খুলেছে। তরমুজ খাওয়ার পর খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে শুরুতে ধারণা করা হলেও ফরেনসিক পরীক্ষার পর জানা গেছে, খাদ্যে বিষক্রিয়া নয়, বরং তরমুজে থাকা ইঁদুর মারার বিষের কারণে প্রাণ গেছে তাদের।