সিলেটে তরুণদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
সিলেটের তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেটের একটি পাঁচ তারকা হোটেলের কনফারেন্স রুমে এই মতবিনিময় চলছে। মতবিনিময় পর্ব শেষে তারেক রহমান আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য দলের প্রথম নির্বচনী জনসভায় যোগ দেবেন।