হবিগঞ্জে তলিয়ে যাচ্ছে বোরো, দিশেহারা কৃষক
অনুকূল আবহাওয়া, কৃষকের নিবিড় পরিচর্যা, যথাসময়ে জমিতে সার ও কীটনাশক প্রয়োগের কারণে বোরো ধানের বাম্পার ফলন হয়েছিল হবিগঞ্জের হাওরগুলোতে। ধানের পাঁকা-আধা পাকা শীষ দেখে আনন্দে বুক ভরে উঠেছিল কৃষকের মন। আর নানা রকম স্বপ্ন নিয়ে বুক বেঁধেছিলেন কৃষকেরা।