‘কন্যা সাহসিকতা’ পুরস্কার পেল তহমিনা
নিজের বাল্যবিয়ে ঠেকিয়ে লেখাপড়া চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ে থানায় আশ্রয় নেওয়া এসএসসি পরীক্ষার্থী তহমিনা আক্তার (১৭)-কে ‘কন্যা সাহসিকতা’ পুরস্কারে ভূষিত করেছে পিরোজপুর জেলা প্রশাসন। গত বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর-রাজ্জাক-সাইফ মিজান সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সাঈদ তহমিনা আক্তারকে ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা স্মারক, সার্টিফিকেট ও তার পড়াশোনা চালিয়ে যেতে আর্থিক অনুদান প্রদান করেন।