হোসেনি দালান থেকে বের হয়েছে তাজিয়া মিছিল
পবিত্র আশুরা উপলক্ষে শোক ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে পুরান ঢাকার হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল। শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার পরে ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে আনুষ্ঠানিকভাবে এ মিছিল শুরু হয়।