কোচ নিয়োগে সময় নিচ্ছে বাফুফে, কারণ জানালেন তাবিথ আউয়াল
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ কে হবেন? এ প্রশ্নের উত্তর এখনও মিলছে না। সময় গড়ালেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাফুফে। একের পর এক বদলাচ্ছে কোচ ঘোষণার সম্ভাব্য তারিখও। ১১ জনের সংক্ষিপ্ত তালিকা করে তাদের অনলাইন সাক্ষাৎকার শেষ হয়েছে গতকাল। তবু নতুন কোচের নাম জানাতে আরও সময় নিচ্ছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বাফুফে।