আলভীর মন্তব্যকে ‘নোংরা খেলা’ বললেন তিশা
স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুর পর অভিনেতা জাহের আলভীর বিস্ফোরক মন্তব্য ও কিছু দাবি নিয়ে শোবিজ অঙ্গন ও সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে। শুরুতে শোক প্রকাশ করলেও অল্প সময়ের ব্যবধানেই আলভীর বক্তব্যের সুর বদলে যায় তার; এখন প্রয়াত স্ত্রীর বিরুদ্ধে নানা গুরুতর অভিযোগ তুলছেন।