বইঠা হাতে মেঘনায় তাসলিমার ২৫ বছর
আড়াই দশক আগে স্বামীর মৃত্যুর পর শিশুসন্তানদের নিয়ে অথই সাগরে পড়েন তাসলিমা বেগম। বাধ্য হয়ে স্বামীর রেখে যাওয়া নৌকার বইঠা হাতে তুলে নেন তিনি। নৌকা চালিয়ে মেঘনার শাখানদীর এক পার থেকে অপর পারে মানুষ ও কৃষিপণ্য পারাপার করে জীবিকা নির্বাহ করেন তিনি। নিজের থাকার জায়গা নেই তাসলিমার। অন্যের জমিতে ঘর তুলে বসবাস করেন। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত নৌকা চালান তিনি। ২৫ বছর ধরে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন ৬৫ বছর বয়সী এই সংগ্রামী নারী।