উত্তরের ৫ জেলায় এখনো পানিবন্দি ২০ হাজার পরিবার
তিস্তার পানি কিছুটা কমতে শুরু করলেও উত্তরের জনপদে কমেনি বন্যার দুর্ভোগ। রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীর তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের অন্তত ২০ হাজার পরিবার এখনো পানিবন্দি। একই সঙ্গে পানি নামতে শুরু করায় বিভিন্ন এলাকায় নতুন করে নদীভাঙন দেখা দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আবারও পানি বাড়ার আশঙ্কা প্রকাশ করায় নতুন উদ্বেগে রয়েছে চরাঞ্চলের বাসিন্দারা।