ফেসবুকে প্রেম, দেখা করতে গিয়ে কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার
ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠা তরুণের সঙ্গে দেখা করতে গিয়ে ময়মনসিংহের ভালুকায় এক কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা মঙ্গলবার (১৭ মার্চ) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।