দাদি-নাতনি হত্যা, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা
পাবনার ঈশ্বরদীতে চাঞ্চল্যকর দাদি-নাতনি হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্তেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, ‘নিহত দাদী সুফিয়া বেগমের মেয়ে মর্জিনা খাতুন বাদি হয়ে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঈশ্বরদী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।’