মাদরাসা শিক্ষা বোর্ডে দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে নির্দেশনা জারি
মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক শৃঙ্খলা সমুন্নত রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক নির্দেশনা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) মাদরাসা বোর্ডের এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।