চিলিতে দাবানলে কমপক্ষে ১৯ জন নিহত, জরুরি অবস্থা ঘোষণা
দক্ষিণ চিলির বিভিন্ন অঞ্চলে নিয়ন্ত্রণহীন দাবানল ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এ সব দাবানলে সব কিছু পুড়ে গেছে এবং রোববার পর্যন্ত মৃতের সংখ্যা অন্তত ১৯ জনে পৌঁছেছে। যার ফলে কর্তৃপক্ষ ওই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে।