ভাবির দায়ের কোপে দেবর নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পারিবারিক কলহের জেরে ভাবির দায়ের কোপে দেবরের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের দত্তপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া (৩০) ওই গ্রামের গোলাপ মিয়ার ছেলে। তিনি স্থানীয়ভাবে একটি ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজের মালিক ছিলেন।