গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে: উপদেষ্টা আদিলুর রহমান
স্থানীয় সরকার, শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘আমরা থাকবো না কিন্তু বাংলাদেশ শত-সহস্র বছর টিকে থাকবে। গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে।’ বুধবার (২১ জানুয়ারি) সকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এই উপদেষ্টা।