দুই টাকায় ইফতার
নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলায় প্রতিদিন ‘২ টাকায় ইফতার’ কিনতে পারছেন ২০০ অসহায় মানুষ। দুই টাকায় ইফতার পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। এ রমজান মাসে প্রতিদিন বিকেলে মাইজদীর বড় মসজিদ মোড় ও বেগমগঞ্জের একলাশপুর বাজারে নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ব্যতিক্রমী এ ইফতার বিক্রির আয়োজন করেন।