এলপিজি সংকটে রাঙামাটিতে অচল সিএনজি চলাচল, দুর্ভোগ চরমে
এলপিজি গ্যাসের তীব্র সংকটে কার্যত অচল হয়ে পড়েছে রাঙামাটি শহরের অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থা। জ্বালানি তেলের কোনো ঘাটতি না থাকলেও দেশের একমাত্র রিকশাবিহীন জেলা শহরে সিএনজি অটোরিকশার চলাচল প্রায় বন্ধ। এতে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থী, চাকরিজীবী, পর্যটকসহ সাধারণ মানুষ। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও সিএনজি না পেয়ে অনেককে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে। ফলে শহরের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।