সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল
চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনে দেওয়া আদেশ বাতিল করেছেন আদালত। মঙ্গলবার (২৩ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান এ তথ্য জানিয়েছেন।