আখড়াবাড়িতে লালন সাঁইয়ের দোল উৎসব শুরু কাল
আগামীকাল শুরু হচ্ছে বাউল শিরোমণি ফকির লালন সাঁইয়ের দোল উৎসব। প্রতি বছরের মতো এবারও কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় অবস্থিত লালন আখড়াবাড়ি প্রাঙ্গণে বসবে সাধুসঙ্গ। তবে রমজান উপলক্ষে অন্যান্য বছরের তুলনায় এবারের আয়োজন থাকছে অনেকটাই সীমিত।