বাংলাদেশ-মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বারোপ
যুবক ও নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টিকে বাংলাদেশ সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মঙ্গলবার (১০ মার্চ) এ কথা বলেছেন। একই সঙ্গে তিনি দক্ষ জনশক্তি মালয়েশিয়ায় পাঠানোর ওপর গুরুত্বারোপের কথা উল্লেখ করেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।