নুসুক কার্ড নিয়ে নতুন নির্দেশনা
হজ ও ওমরাহ পালনের উদ্দেশে সৌদি গমনকারীদের জন্য নুসুক কার্ড আবশ্যক। মক্কার মসজিদে হারাম ও অন্যান্য পবিত্র স্থানে প্রবেশের পূর্বশর্ত হলো এই কার্ড। যা সব সময় সঙ্গে রাখতে হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রোববার (১৯ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।