বায়তুল মোকাররমে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে: ধর্ম উপদেষ্টা
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।