ইসলামিক ফাউন্ডেশনে জুলুম-অনিয়মের ব্যবস্থা নেওয়া হবে: ধর্মমন্ত্রী
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় এবং এ নির্দেশনা অনুসরণ করার বিকল্প নেই। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত মাসব্যাপী ইসলামী বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন (ইফা) এ বইমেলার আয়োজন করেছে।