শ্রেণিকক্ষে অচেতন অবস্থায় পড়েছিল ছাত্রী, মিলল ধর্ষণের আলামত
কুষ্টিয়ার মিরপুরে বিদ্যালয়ের একটি কক্ষ থেকে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পরিবারের সদস্য ও স্থানীয়রা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ওই ছাত্রীর শরীরে ধর্ষণের আলামত মিলেছে বলে নাগরিক প্রতিদিন-কে জানিয়েছেন কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম।