চিকিৎসক ও জনবল সংকটে ধুঁকছে পাবনা বক্ষব্যাধি হাসপাতাল
ছয় দশকের পুরোনো পাবনার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল ভালো নেই। তার বুকেও জমেছে সংকট আর সমস্যার কফ। হাসপাতালটিতে বেশিরভাগ পদই শূন্য। চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। ফলে চরম ভোগান্তিতে পড়ছেন সেবা প্রত্যাশীরা।