ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলা জনগণের সঙ্গে ধোঁকাবাজি: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলে যারা জনগণের সমর্থন আদায় করতে চায়, তারা মূলত ধর্মপ্রাণ সাধারণ মানুষের সঙ্গে ধোঁকাবাজি করছে। তিনি বলেন, ধর্মের দোহাই দিয়ে ভোট চাওয়া রাজনৈতিক দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ।