কেন শোবিজকে বিদায় জানালেন নওবা?
মাঝের সময়ে পড়াশোনার জন্য মাস পাঁচেকের বিরতি নিয়েছিলেন। তবে এবার শোবিজকে একবারে বিদায়ই বললেন নওবা তাহিয়া। অভিনয় ক্যারিয়ারে ইতি টেনে বুধবার রাতে এক ফেসবুক পোস্টে এই তরুণ অভিনেত্রী লিখেছেন, ‘মিডিয়ায় চার বছর কাজ করার পর আমি যাত্রাটা শেষ করছি। এই সময়টা আমার জন্য খুব সুন্দর ও স্মরণীয় ছিল।’