নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ ২০২৬-২৭-এর উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ উদ্বোধন ঘোষণা করেন। এর মাধ্যমে দেশের ৬৪ জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে নজরুল বর্ষ ২০২৬-২৭ পালনের শুভ সূচনা করা হয়।