৩০ এপ্রিল সিলেট থেকে শুরু হবে নতুন কুঁড়ি স্পোর্টস
দেশে ক্রীড়াকে পেশাদার রুপ দিতে প্রতিভা অন্বেষণের অংশ হিসেবে আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসুচী আসছে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সোমবার (৩০ মার্চ) সকালে ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।