সোনার দামে ভাঙল সব রেকর্ড, আজ থেকে নতুন দর কার্যকর
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৫ হাজার ২৪৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। এটি দেশের ইতিহাসে সোনার দামে সর্বোচ্চ।