নতুন ভোটার হওয়ার শেষ সময় জানাল ইসি
স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করা যাবে। বুধবার (১৫ জুলাই) ইসির সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।