ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন হামলা
ইরানের কৌশলগত বন্দর নগরী বান্দার আব্বাসের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে যে, তাদের বাহিনী হরমুজ প্রণালীর আশেপাশে হুমকি সৃষ্টিকারী চারটি ইরানি ড্রোনও ভূপাতিত করেছে।