রাউজানে নলকূপের গর্তে পড়া শিশু উদ্ধার, নেওয়া হচ্ছে হাসপাতালে
নলকূপের গর্তে পড়ে যাওয়া ৫ বছর বয়সী শিশু মিসবাহকে উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামের রাউজান উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ৮টা ২৫ মিনিটের দিকে তাকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।