সুনামগঞ্জ-২ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী নাছির চৌধুরী
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নাছির চৌধুরী। শুরুতে নাছির চৌধুরীকে মনোনয়ন দেওয়া হলেও গত ২৮ ডিসেম্বর দলের মহাসচিব স্বাক্ষরিত আরেকটি মনোনয়নের চিঠি জেলা বিএনপির সাবেক উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী তাহির রায়হান চৌধুরী পাভেলের নামে পাঠানো হয়। তখন দল থেকে সুনামগঞ্জ-২ আসনে দলের দুই নেতাকেই দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে বলা হয়।