মুখ ও মাথা থেঁতলে নারীকে হত্যা
সাতক্ষীরা শহরের থানাঘাটা বউবাজার এলাকায় পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাত সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বিথীকা সাধু (৫০) বউবাজার এলাকার মৃত. বিশ্বনাথ সাধুর স্ত্রী। তিনি বউবাজারের একজন মুদি দোকানদার।